- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন,‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।’
বক্তারা এসময় বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু এ দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য যুদ্ধ করে গেছেন। তাই শেখ মুজিবের জীবন ও আদর্শকে অনুকরণের মাধ্যমেই তাঁর প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা নিবেদনের সামিল হবে।
সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হল রুমে বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ঋষি কেশ ঘোষের সভাপতিত্বের সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন।
আইন বিভাগের প্রধান হুমায়ুন কবিরের উপস্থাপনায় শোক সভায় আলোচনায় অংশ নেন ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর মুহা: রুহুল আমিন, প্রশাসন, মিডিয়া ও জনসংযোগ দপ্তরের পরিচালক তারেক উদ্দিন তাজ, ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রধান মাহবুব ইবনে সিরাজ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, ইসিই ও ইইই বিভাগের প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রশাসনের প্রধান আবু ছয়ীদ মুহাম্মদ আব্দুলাহ, ডেপুটি লাইব্রেরিয়ান মোস্তফা কামাল, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারি, হল প্রভোস্ট মো: মাহমুদুল হাসান, ইংরেজী বিভাগের  সহকারী অধ্যাপক মহব্বত হোসেন, সহকারী প্রক্টর শাহজাহান আহমদ ও নেসার আহমদ, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, ব্যবসায় প্রশাসনের সিনিয়র প্রভাষক কামরুন নাহার কবিতা এবং, সহকারী রেজিষ্ট্রার মো: মুশফিকুল আলম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার শরীফ উদ্দিন চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন সেকশন অফিসার সুবিনয় আচার্য্য।
দোয়া মাহফিল পরিচালনা করেন কানিশাইল মসজিদের সানি ইমাম মো. আনোয়ারুল হক। আলোচনার পূর্বে বিশ্ববিদ্যালয়ের স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ এবং শিক্ষক কর্মকর্তাদের  পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠান মালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]