- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট বাণী’র সম্পাদক ও যুক্তরাজ্য আ.লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ

দৈনিক সিলেট বাণী সম্পাদক আলহাজ্ব জহিরুল হক চৌধুরী ও যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন ছানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথপুর কল্যাণ সমিতি। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে সমিতির সভাপতি এটিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. শায়েখ আহমদ, সদস্য অ্যাড. মঈনউদ্দিন, অ্যাড. শুকুর আলী, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আব্দুল অদুদ, সৈয়দ ইয়াছির আহমদ শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারবর্গেও প্রতি গভীর সমবেদনা    জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
এদিকে দৈনিক সিলেট বাণীর সম্পাদক ও প্রকাশক সিলেটের সাংবাদিক অঙ্গনের অভিভাবক প্রবীণ সাংবাদিক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশিদ, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক শাহ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু, কৃপেশ চন্দ, সদস্য সুদাম চন্দ্র দেব, অসিত কুমার দাস, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, তমাল পোদ্দার, নুর উদ্দিন, আলাউদ্দিন, হাবিবুর রহমান নাসির, মুজিবুর রহমান, আমির আলী, জুনাইদ আহমদসহ সাংবাদিকবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

  • [১]