সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী কৃষকদলের ইফতার মাহ্ফিল আগামী চার এপ্রিল সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। মাহফিল সফল করার জন্য শনিবার সিলেটের সাগরদিঘির পাড়ে সংগঠনের সিলেট বিভাগের চার জেলা ও সিলেট মহানগরের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আউয়ালের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ, সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, মৌলভীবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আকুল আলী, মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এমজহুরুল ইসলাম, মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমেদ ও মুহিবুর রহমান, সুনামগঞ্জের যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান শিহাব, বিএনপি নেতা আমিরুল ইসলাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি