- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট বিভাগে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের হুমকি

সু.খবর ডেস্ক
আগামী ৩০ নভেম্বরের মধ্যে ১০ দফা দাবি না মানলে সিলেট বিভাগে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন    শ্রমিক ফেডারেশন। সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়। রবিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে না। ফলে দিন দিন টার্মিনালের অবস্থা নাজুক হচ্ছে। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নির্মাণ দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার অনুযায়ী সিলেটের সকল পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাক্স আদায় বন্ধ করা এবং সিলেটের সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করার নির্দেশনা থাকলেও পরিবহন শ্রমিকদের কাছ থেকে পৌর ট্যাক্স ও অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারশেন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধ সেলিম আহমদ ফলিক, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান ওদুদ, কার্যকরি সভাপতি দিলু মিয়া, কার্যকরি সভাপতি (ট্রাক) আব্দুস ছালাম, বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহার উদ্দিন, ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পরিবহন নেতা ইনছান আলী, আপ্তাব উদ্দিন, বিনয় ভ’ষন দেব, বাবলু আচার্য্য, আকবর আলী, ইজ্জাদুর রহমান, খলিলুর রহমান, মটুক মিয়া, সালাহ উদ্দিন প্রমুখ।

  • [১]