- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় ছাতকের যুবক মানিক লাল (৩৫)’র মৃত্যু ঘটেছে। সোমবার মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজিবাড়ী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক লাল ছাতক শহরের বাগবাড়ী এলাকার দিলীপ লালের পুত্র।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১১-৬৩৭৯) ও বিপরীতগামী ট্রাক (সিলেট-ড-১১-১৩৬০) মুখোমুখী সংর্ষের সময় পাশ দিয়ে যাওয়া সুনামগঞ্জগামী মোটরসাইকেল (নং-সিলেট-ল-১১-৬৪২৪) ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে আরোহী মানিক লাল ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃতুবরণ করেন। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেন।

  • [১]