- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারী শনাক্ত

দিরাই সংবাদদাতা
দিরাই পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন মার্কেটে মিজান (২৪) নামে একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা।
শনিবার দুপুর ১টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়। ছিনতাইকারী মিজান বাড়ি শান্তিগঞ্জ উপজেলায়।
জানা যায়, গত ২৬ এপ্রিল মঙ্গলবার সেন মার্কেটের নিচতলার রায়হান গার্মেন্টসে জনৈক মহিলা ক্রেতা ঈদের কেনাকাটা করতে মার্কেটের রায়হান বস্ত্রালয়ে আসেন। কেনাকাটা শেষ করে টাকা পরিশোধ করার সময় দেখেন ভ্যানিটি ব্যাগে থাকা ৬ হাজার টাকা নেই। পরে দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় ছিনতাইকারী মিজান তিনবার চেষ্টার করে টাকা হাতিয়ে নিয়েছে।
এ প্রসঙ্গে রায়হান বস্ত্রালয়ের ম্যানেজার বলেন, ঐ ছিনতাইকারিকে আমার দোকানে সামনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়, পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করি। পরবর্তীতে আমরা তাকে মার্কেট কমিটির নিকট কাছে হস্তান্তর করেছি।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ছিনতাইকারী বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • [১]