- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সীমান্তে আটককৃত বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে আটককৃত বাংলাদেশী নয়ন মিয়াকে ১৮ ঘন্টার পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত নয়ন মিয়াকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় চারাগাও কয়লা শুল্ক স্টেশনের আন্তজাতিক সীমানা রেখায়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব  
দেন বাগলী বিজিবি কোম্পানী কমান্ডার ইলিয়াস আলী আর অপরদিকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন বাগলী বিএসএফের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর করমসান। দুই পক্ষের আলোচনা শেষে বিএসএফের কম্পানী কমান্ডার ইন্সপেক্টর করমসান আটককৃত বাংলাদেশী নাগরিক নয়ন মিয়াকে দুপুর সাড়ে ১২টায় বাগলী বিজিবি কম্পানী কমান্ডার ইলিয়াস আলীর কাছে হস্তান্তর করেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধায় সাড়ে ৬টায় ছাড়াগাও গ্রামের মেহের আলীর ছেলে নয়ন মিয়া (৬০) পাহাড়ী ছড়া দিয়ে ভেসে আসা পাথর ও লাকড়ী কুড়াতে গিয়ে আন্তজাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ নয়ন মিয়া কে আটক করেছিল।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএস সি) বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আটককৃত নয়নকে ফেরত আনা হয়েছে।

  • [১]