স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৯৩ বোতল ভারতীয় মদ, আমদানি নিষিদ্ধ ১১২০ প্যাকেট শেখ নাসির বিড়ির চালান ও অবৈধ একটি ড্রেজার মেশিন সহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার
মালামাল আটক করেছে।
সদর উপজেলার আশাউরা বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার ইব্রাহিম খলিলের নেতৃত্বে সোমবার ভোররাতে অভিযান চালিয়ে দর্পগ্রাম নামক এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করে।
ডলুরা বিওপির বিজিবির অপর একটি টহল দল নায়েব সুবেদার আবদুল হাকিমের নেতৃত্বে সোমবার সকালে ধোপাজান চলতি নদী থেকে একটি ড্রেজার মেশিন আটক করে। বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে সোমবার সকালে অভিযান চালিয়ে ধনপুর নামক এলাকা থেকে অতিরিক্ত নিকোটিন যুক্ত আমদানি নিষিদ্ধ ১১২০ প্যাকেট শেখ নাসির বিড়ি আটক করে। সদর উপজেলার নারায়নতলা বিওপি’র নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাঠালবাড়ী নামক এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে।
তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিজিবির কোম্পানী হোডকোয়ার্টারের নায়েক মো. রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার রাতে বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকা থেকে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করে। এদিকে গত দু’দিনে বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ , নাসির বিড়ির চালান ও ড্রেজার মেশিন আটক হলে ও এর সাথে জড়িত কোন চোরাচালানীকে বিজিবি গ্রেফতার করতে পারেনি।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, চোরাচালানীরা ভারতীয় মদ ও নাসির বিড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে গেছে তাই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্তে বিজিবির নিয়মিত টহল রয়েছে।