সুহেল আহমদ
মহিলা পরিষদের আয়োজনে তৃণমূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরতলীর নবীনগর এলাকায় পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্টদূত জোহান ফ্রিসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শিলা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য, অ্যাড. মতিউর রহমান পীর, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, নবীনগর মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক জয় লক্ষী দে প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর মহিলা পরিষদের সভাপতি দোলন দাশ।
মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল নারীদেরকে যৌতুকের বিষয়ে সচেতন করে তোলা। ছোট মেয়ে শিশুদেরকে যাতে অভিভাবকরা বোঝা মনে করে বাল্য বিয়ে না দেয় সে বিষয়ে সচেতনতা তৈরি। তাছাড়া নারীর ক্ষমতায়ন এবং শ্রমজীবি পরিবারের সন্তানদের স্কুলে পাঠাতে মা বাবাকে সচেতন করে তোলা বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভার পূর্বে সুইডেনের রাষ্টদূত জোহান ফ্রিসেল সুনামগঞ্জ মহিলা পরিষদের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং তাদের কর্মকান্ড সম্পর্কে অবগত হন। মতবিনিময় সভা শেষে মহিলা পরিষদে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।