স্টাফ রিপোর্টার
অ্যাড. সুখেন্দু বিকাশ রায়ের পিতা সুনামগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কালিবাড়ি নাটমন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, নতুনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সুখরঞ্জন রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মুহাম্মদ শামস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সহ সভাপতি কাজল চন্দ্র দে, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, শহরের উত্তর নতুন পাড়া দুর্গা পূজা কমিটির উপদেষ্টা রসময় রায়, প্রমথ নাথ তালুকদার, যোগেশ্বর দাস, নৃপেশ তালুকদার নানু, সুখেন্দু কুমার রায়, সভাপতি সুখেন্দু কুমার দাস, সহ সভাপতি সময় রায়, বিপুল সেন, সানু চৌধুরী, দেবাংশু তালুকদার, সাধারণ সম্পাদক রন বিকাশ দত্ত, সহ সাধারণ সম্পাদক রাজু রায়, কোষাধ্যক্ষ লিটন তালুকদার, কমিটির সদস্য বাপ্পী রায়, সুদীপ দাশ, স্বপন রায়, প্রভাত কুমার চৌধুরী, সত্যজিৎ চৌধুরী, ঝুমন রায়, লাভলু কর, রাজন দে, রূপক দে প্রমুখ।