- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটায় ওই ইউনিয়নের গোলকপুর বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম      হোসেন রতন। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল বারি চৌধুরী বাচ্চুর পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা অমরেশ রায়, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন লীগ প্রমুখ।

  • [১]