ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আব্দুর রশিদ মেমোরিয়াল নি¤œ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে ‘সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি সদস্য ইমান আলী। এতে স্বাগত বক্তব্য দেন, সুমন চন্দ্র সরকার ও মুহিত লাল তালুকদার।
প্রস্তুতিমূলক আলোচনা সভা শেষে আয়োজক কমিটির উপদেষ্টামন্ডলীর সভাপতি হিসেবে মনীন্দ্র চন্দ্র তালুকদারকে নির্বাচিত করা হয়। উপদেষ্টামন্ডলীর অন্য সদস্যরা হলেন, ইঞ্জিনিয়ার গোপাল চন্দ্র সরকার, মানবেন্দ্র চন্দ্র দাস মানব, চন্দন চৌধুরী, মোহন চৌধুরী, বিমান চৌধুরী আবু সরকার, ইমাম আলী গোলাম মোস্তফা, বাবুল মিয়া।
আয়োজক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন চন্দ্র সরকার, সহ-সভাপতি সারোয়ার জেবিন, সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম উজ্জ্বল, প্রচার সম্পাদক সুজিত কান্তি দাস এবং কার্যকরি কমিটির আহ্বায়ক হলেন, কামনা রঞ্জন দাস ও যুগ্ম আহ্বায়ক রঞ্জন চন্দ্র।
‘সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ’র সহ-সভাপতি সারোয়ার জেবিন জানান, ১৯১৬ সালে সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী এ বিদ্যালয় থেকে বহু মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন দপ্তরে কাজ করার পাশাপাশি দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত করার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।