- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুজন সুনামগঞ্জ জেলা কমিটি পুনর্গঠনের লক্ষে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
সচেতন সংগঠিত ও সুসংগঠিত ও স্বোচার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ এমন প্রতিবাদ্যকে সামনে রেখে সুজন সুনামগঞ্জ জেলা কমিটি পুনর্গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের জগৎজ্যোতি পাঠাগারে সুজন সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে ও অ্যাড. মোফাচ্ছির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুজন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি বদিউল আলম মজুমদার, প্রভাষক এনামুল কবির, সাহিনা চৌধুরী রুবি, আলী আহমদ, এ.এস এম আকতারুল সেলিম, পাগলা হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক শরাফত উল্লাহ, কৃষি অফিসার কেডি নাথন, উদীচির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড. আব্দুর রায়হান জুয়েল, অ্যাড. সবিতা চক্রবতী, প্রভাষক রমানুজ রায় প্রমুখ।

  • [১]