- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুজন হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও হেযবুত তওহীদের কর্মী সুজন হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা হেযবুত তওহীদ নেতৃবৃন্দ।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের হেযবুত তওহীদের সভাপতি মো. আলী হোসেন, সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক আহমদ রোমান সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. কামাল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মো. রুহুল আমিন, তাহিরপুর উপজেলা সভাপতি মো. সারোয়ার আলমসহ সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট দিবাগত রাতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাবনায় সুজন শেখ নামের এক কর্মী নিহত হয়। প্রেসবিজ্ঞপ্তি

  • [১]