ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এক বিবৃতিতে তিনি জানান, বেড়ি বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ভাটি বাংলার শস্যভান্ডার নামে খ্যাত সুনামগঞ্জ জেলার কৃষকদের মধ্যে বইছে এখন শুধুই আহাজারি। পানি উন্নয়ন বোর্ডের
কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ফসল রক্ষা বাঁধের নামে সরকারি লক্ষ-লক্ষ টাকা আত্মসাত করে কৃষকদের পথে বসিয়েছে। এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনেরও দাবি জানান তিনি।