স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার অপরিকল্পিতভাবে উন্নয়ন করছে। বছর বছর পলি পড়ে নদী ভরাট হয়ে গেছে। নদী খননের কার্যত কোনো উদ্যোগ এখনও নেয়া হয় নি। একারণে ভয়াবহ বন্যা মোকাবেলা করতে হচ্ছে সিলেট, সুনামগঞ্জবাসিকে। ক্ষতিগ্রস্ত বানভাসি পর্যাপ্ত ত্রাণও পাচ্ছে না। সমাবেশে বক্তারা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর ইসলাম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বল রায়, ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হরিধন দাশ, বাসদের কেন্দ্রীয় নেতা ডা. মনিষা চক্রবর্তী, সুনামগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সিলেট বাসদের সমন্বয়ক আবু জাফর, সুনামগঞ্জ সিপিবি’র সভাপতি অ্যাড, এনাম আহমেদ, সাধারণ সম্পাদক জালাল সুমন প্রমুখ।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ ও দিনব্যাপী সুনামগঞ্জ শহরের মল্লিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বিশ^ম্ভরপুরে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।