স্টাফ রিপোর্টার
উন্নয়নের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন ঐক্যবদ্ধ হই। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হই। উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হই, কাজ করি। সমস্যা আছে, থাকবে, কাজ করে যেতে হবে। সুনামগঞ্জের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। সেটাই সবার লক্ষ হওয়া উচিত।
শুক্রবার সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল
৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, কলেজ যখন ট্রাফিক পয়েন্টে ছিল সেই সময়কার ছাত্র আমি। কলেজ নিয়ে আমার কিছু আবেগ ও অনুভূতি আছে। শিক্ষার উন্নয়নের আমি একটি কলেজ প্রতিষ্ঠা করেছি।