শান্তিগঞ্জ অফিস
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, সরকার বিপদে আপদে আপনাদের পাশে আছে, সব সময় থাকবে। আপনারা ছেলে মেয়েদের পড়াবেন, স্কুলে দিবেন, টিকা নিবেন, কাজ করবেন। বহু কাজ আছে, কাজের কোন অভাব বাংলাদেশে নাই।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। সুনামগঞ্জের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর মায়া বেশী।
শনিবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন শরিফী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুর রব সরকার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমুখ।
অপরদিকে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ শেষে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের চত্বরে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।