স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছেলে হিসেবে সুনামগঞ্জের বন্যা পরবর্তী সকল সমস্যা জেনে কেন্দ্রে পেঁৗছাতে এসেছি। একটা জাতীয় দুর্যোগ মোকাবেলা একা কারোর পক্ষেই সম্ভব নয়। সরকার ও অন্যান্য সকলের সহযোগিতা নিয়েই মোকাবেলা করতে হয়। আমারও একার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমার দেয়ার মতো কিছু নাই। এতো এতো মানুষকে আমি দিতে পারবো না। তবে সরকার দলীয় হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সকল সমস্যা তুলে ধরে সুনামগঞ্জের জন্য সহযোগিতা চাইব। সম্মিলিতভাবে জনগণ ও প্রতিষ্ঠানের কাছে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে। যেন যেকোনো বিপদে তারা এগিয়ে আসে। আমি ও তাৎক্ষণিকভাবে আমার সংসদীয় এলাকায় একটি ব্যাংকের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছি। তবে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সুনামগঞ্জের অন্যান্য উপজেলায় যেতে পারিনি। যেটা আমার দায়িত্ব ছিলো।
সোমবার বিকালে সুনামগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন। এসময় সুনামগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করার জোর দাবি জানান।