- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য আ.লীগের সম্পাদক ফারুকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বৃহস্পতিবার বিকেল শহরের একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য রাখেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এ সময় তিনি বলেন, আমি যুক্তরাজ্য থাকলেও দেশের প্রতি রয়েছে অগাধ টান। আমি যুক্তরাজ্য থেকে দেখেছি যে হাওরে এ বছর কিভাবে ফসলের ক্ষতি হয়েছে। এ সব দেখে আমাদের নেত্রী  প্রধানমন্ত্রী
শেখ হাসিনাও দেখতে এসেছিলেন হাওরবাসীর দুঃখ কষ্ট। তিনি যথা সময় ত্রাণ দিয়ে এ দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। আমি নিজেও দেশে আসার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি দীর্ঘ দিন যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি দেশের মানুষের সেবা করতে চাই। তাই আগামী নির্বাচনে আমি সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। যদি আমি নৌকা প্রতীক পাই তাহলে নির্বাচন করব, নৌকা না হলে নয়। আমি যদি মনোনয়ন না পাই, তাহলে আমাদের নেত্রী যাকে মনোনয়ন প্রদান করবেন তাঁর পক্ষেই আমি কাজ করব। এ জন্য আমি দল নির্বিশেষে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় এছাড়াও আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাশুক ইবনে আনিস, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারওয়ার কবির প্রমুখ।

  • [১]