- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জের সুনাম ধরে রাখুন -জেলা প্রশাসক

আকবর হোসেন, জামালগঞ্জ
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘সুনামগঞ্জের সুনাম আছে,আপনারা সকলে মিলে সেই সুনাম ধরে রাখুন। জেলার ১১ উপজেলার মধ্যে জামালগঞ্জের মানুষ খুব শান্তিপ্রিয়, সরল প্রকৃতির,ভালো মনের মানুষ। আমি আপনাদেরকে কোন মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না। জনগণ যাকেই ভোট দিবে সেই নির্বাচিত হবে। এখানে কোন পক্ষপাতিত্ব নয়, কোন দল বা গোষ্ঠী প্রভাব খাটাতে পারবে না, প্রভাব খাটাতে দেওয়া হবে না,সে যেই হোক না কেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন আগেও বিভিন্ন উপজেলায় সুষ্ঠুভাবে হয়েছে, বাকীগুলোও সুষ্ঠু ভাবে হবে। কোন দুস্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না। আচরণবিধিও সঠিক ভাবে দেখা হবে। আইন সকলের জন্যই সমান। প্রশাসনের দ্বারা সব কাজ করা সম্ভব না,তাই জনগণের সহযোগিতা সবচেয়ে বেশী প্রয়োজন।’   
আগামী ৪ই জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সকল প্রার্থী, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীদের নিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পুলিং অফিসারদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও দুপুর ২ টায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন ওর রশীদ ও উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা।
পুলিশ সুপার হারুন ওর রশীদ বলেন,‘পুলিশ প্রশাসন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুুতি নিয়ে রেখেছে। প্রতি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে, থাকবে বিজিবি, র‌্যাবসহ ভ্রাম্যমাণ আদালত। হাওর অঞ্চলের কথা ভেবে ফোর্স বাড়ানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার সব করা হবে। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সর্তক থাকবে প্রশাসন।’  
সভায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার ইউসুফুর রহমান, রির্টানিং অফিসার শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জাপা নেতা এএইচ এম ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ।
সভায় সাচনা বাজারের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীম, উজ্জল আহমেদ, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী করুনা সিন্ধু তালুকদার, মতিউর রহমান, সাধন চন্দ্র তালুকদার, নূরু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জেলা প্রশাসক ভীমখালী বাজারে ভুমি অফিস, ইউনিয়ন পরিষদ, ভীমখালী উচ্চ বিদ্যালয় পরির্দশন ও কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।  

  • [১]