- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জের ৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় জেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে সাথে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়েও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শেখ রাসেল ডিজিটিাল ল্যাব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন হলে সারাদেশের সাথে একযুগে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণার সাথে সাথে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধনের মোড়ক উন্মোচন হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান, তাপস রায় চৌধুরী, সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র দাস, আমিনুল ইসলাম, ওবায়দুল কিবরিয়া, নাছির উদ্দিন, শওকত আরী আহমদ, সাইদুল হক, রুমানা খানম প্রমুখ।  সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও সদর উপজেলার এইচএমপি উচ্চ বিদ্যালয়, নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়, রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, আলহাজ্ব জমিরুননূর উচ্চ বিদ্যালয়, আলহেরা জামিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়েও শেখ রাসেল ডিজিটিাল ল্যাব উদ্বোধন করা হয়।

  • [১]