- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে আনসার বিডিপি সদস্যদের খাদ্য সহায়তা

আনসার বিডিপি’র উদ্যোগে সোমবার দুপুরে ওয়েজখালীস্থ জেলা আনসার বিডিপি কার্যালয়ের মাঠে ৩০০ জন আনসার সদস্যদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতি উপজেলায় ৩০০ প্যাকেট করে জেলায় মোট ৩৩০০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমান্ডেড এনামুল হক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি জেলা কমান্ডার সাজ্জাদ হোসেন সেলিম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা অরুন কান্তি পাল, উপজেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল ওয়াহাব, আনসার বিডিপি থানা কর্মকর্তা আব্দুল আলীম, সাজ্জাদ হোসেন প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১টি সাবান, ১টি মাস্ক।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]