- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে আরও ১১ জন করোনা আক্রান্ত, এ নিয়ে আক্রান্ত হলেন ২৬ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনাভাইরাসে আরও ১১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৬ জন আক্রান্ত হলেন। এরমধ্যে আইসোলেশনে থাকা দুই ব্যক্তি সুস্থ হয়ে সোমবার বাড়ি ফিরেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বিশ^ম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন।

সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামসুদ্দিন মঙ্গলবার সকালে জানিয়েছেন, গত ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে সোমবার রাতে এই তথ্য জানানো হয়। করোনা শনাক্তদের মধ্যে বিশ^ম্ভরপুর হাসপাতালের গাড়ী চালক বাড়িতে আইসোলেশনে থাকবেন। অন্যদের মধ্যে যাদের বাড়িতে থাকার ব্যবস্থা স্বাস্থ্য সম্মত তাদের বাড়িতে রাখা হবে। যারা বাড়িতে থাকতে পারবে না তাদেরকে নিকটস্থ উপজেলা সদর হাপতালে অথবা জেলা সদরের হাসপাতালের আইসোলেশনে আনা হবে। পরিবারের অন্যদের রক্ত পরীক্ষা করা হবে। করোনা শনাক্তদের বাড়িও আশপাশের বাড়ি লকডাউন করা হবে।

  • [১]