স্টাফ রিপোর্টার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জে আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৯ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫ জন। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়।
এই ২২ জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৫১ জনের। সুস্থ হয়েছেন ৮১ জন।