স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন এসব ঋণ বিতরণ করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় ৬০ জনকে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক সেলিম আহমেদ, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।