- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে ওএমএস চালুর দাবি জানিয়েছে মানবাধিকার কমিশন

ফসলহারা ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক পরিবারের মধ্যে অবিলম্বে ওএমএস এর চাল বিক্রি পুনরায় চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির সাধারন সভায় এ দাবি জানানো হয়।
জেলা কমিটির সভাপতি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে      
ও সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন, কমিশনের জেলা কমিটির উপদেষ্টা ড. মফচ্ছির মিয়া, কমিশনের সহ-সভাপতি আরতি তালুকদার কলি, অ্যাড. মোহাম্মদ আবুল আশরাফ, যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল, শফিকুল ইসলাম, মহিবুর রহমান, পৌর কমিটির সভাপতি জাকারিয়া জামান তানভীর, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,কার্যকরী সদস্য আবুল লেইছ, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।
সভায় গত ২১ জুলাই শুক্রবার কমিশনের পৌর কমিটির কার্যনির্বাহী সদস্য মাইজবাড়ী নিবাসী তাহির উদ্দিনের আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত ও গভীর শোক প্রকাশ করা হয়।  

  • [১]