- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে করোনা ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা কম

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের করোনা ভ্যাকসিন গ্রহণকারীর হার দেশের অন্যান্য জেলার চাইতে কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় তিনি জেলার কয়েকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে টিকা কার্যক্রমে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
বিভাগীয় কমিশনার বলেন, সুনামগঞ্জে টিকা গ্রহণকারীর হার ৬৩ শতাংশ। জেলার হারে এটি ৬৪ তম। এজন্য সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে। তিনি ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে দোষারোপ করেন।
সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সিভিল সার্জন আহম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া প্রমুখ বক্তব্য দেন।
সভায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • [১]