স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনাপরিস্থিতিতে বিপাকেপড়া ১৩০টি পরিবারকে খাদ্যসামগ্রী এবং ১০জন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়–য়া শিক্ষার্থীকে নগদ অর্থ হিসেবে সহায়তা দেওয়া হয়েছে কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। এই কার্যক্রমে সহযোগিতা করেন ‘অসহায়ের পাশে আমরা, সুনামগঞ্জ’ সংগঠনের কর্মীরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি পরিবারকে প্রায় ৭০০টাকার চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, আলুসহ খাদ্যসামগ্রী এবং শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক হিমাদ্রী রায় সঞ্জীবসহ সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে কানাডাস্থা সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের ধর্মবিষয়ক সম্পাদক আমজাদ আলী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, আইনজীবী মাহবুবুল হাসান শাহীন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অসহায়ের পাশে আমরা সংগঠনের সংগঠন মো. রাজু আহমেদ, মাইনুদ্দিন, আশরাফুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।