- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে গাড়ী চালকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সুনামগঞ্জে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায়  শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সুনামগঞ্জ অঞ্চলের উদ্যোগে এ       প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বিআরটিএ’ সহকারি পরিচালক(ইঞ্জিন) মো. ডালিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো.আব্দুল মতিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম।
বিআরটিএ’র পরিদর্শক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, মালিক গ্রুপ সভাপতি মোজাম্মেল হক, মহা সচিব মুুহাম্মদ জুয়েল মিয়া, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাাপতি শাহার মিয়া। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]