স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপনের লক্ষে ৭৮ কোটি ৩১ লাখ টাকার প্রাক্কলন বস্ত্র পরিদপ্তরে পাঠিয়েছে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ। সম্প্রতি এই প্রাক্কলনের অনুলিপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে পাঠিয়েছে গণপূর্ত বিভাগ।
প্রস্তাবিত প্রাক্কলনে ভূমি অধিগ্রহণ, ভূমি পরীক্ষা, ভূমির উন্নয়ন, ৪ তলা একাডেমিক ও প্রশাসনিক ভবন, ৪ তলার ২০০ সিটের ছাত্রাবাস, ৩ তলার ১০০ সিটের ছাত্রী নিবাস, ৪ তলার অফিসার ভবন, ৩ তলার স্টাফ ভবন, ২ তলার অধ্যক্ষ কোয়ার্টার, ৬ তলার অফিসার কোয়ার্টার, ৬ তলার স্টাফ কোয়ার্টারসহ ১২ টি বহুতল ভবন, অভ্যন্তরীণ সড়ক, বাউন্ডারী দেওয়াল এবং সাবস্টেশন ভবন নির্মাণের জন্য এই ব্যয় ধরা হয়েছে বলে গণপূর্ত বিভাগের চিঠিতে উলেখ করা হয়েছে।
বস্ত্র পরিদপ্তরের একজন কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসন এখন ভূমি চিহিৃত করে প্রস্তাব পাঠালে একনেক সভায় এটি অনুমোদিত হবে।
প্রসঙ্গত. আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিকে গত পহেলা ফেব্র“য়ারি দেওয়া ডিও লেটারে উলেখ করেছেন- ২০২১ সালে বাংলাদেশে টেক্সটাইল সেক্টরে দুই লাখ ৭০ হাজার দক্ষ জনবল প্রয়োজন হবে। কিন্তু বর্তমান এই কাজের জনবল তৈরির জন্য যেসব প্রতিষ্ঠান চালু আছে, সেসব প্রতিষ্ঠান হতে ৮৭ হাজার ৯৫০ জন কর্মী বের হবে। এই ঘাটতি পূরণের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সারা দেশে পর্যায়ক্রমে টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, টেক্সটাইল ইন্সটিটিউট ও টেক্সটাইল কলেজ স্থাপনের কাজ চলমান রয়েছে। সুনামগঞ্জ বাংলাদেশের একটি পশ্চাৎপদ অঞ্চল। এ অঞ্চলে ইতোপূর্বে কোন টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন করা হয়নি। দেশের উন্নয়ন অগ্রগতিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং এই এলাকার শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে দেশের উন্নয়নের কাজে অংশীদারিত্ব করার জন্যে সুনামগঞ্জ জেলায় একটি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপনের প্রয়োজনীয়তার কথা উলেখ করে মন্ত্রীকে এই বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন এমএ মান্নান।
এই ডিও লেটার পাঠানোর পর বস্ত্র পরিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সুনামগঞ্জ জেলায় বস্ত্র পরিদপ্তর একটি টেক্সটাইল ইনস্টিউট স্থাপন করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান। একই সঙ্গে পিডবিউডি’এর রেইট সিডিউল-২০১৪ মোতাবেক কাজের ব্যয় প্রাক্কলণ নির্ধারণ করে প্রেরণের জন্যও অনুরোধ করা হয়েছিল।