- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূতি উদযাপিত

স্টাফ রিপোর্টার
দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর অতিবাহিত করেছে। এ উপলক্ষে সারাদেশের মতো সুনামগঞ্জেও ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, করোনাকালে সমাজ সেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালকুদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোস্ট গত একবছরে সুনামগঞ্জের সমস্যা সম্ভবনার কথা তুলে ধরেছে। ডিজেল- কেরোসিনের দাম বৃদ্ধির ফলে দুর্গম উপজেলায় কৃষকদের কি সমস্যা হবে তা তুলে এনেছে ঢাকা পোস্ট। করোনাকালীন সময়ে মানুষ যখন ঘরবন্দি সে সময়ে দ্রুত পাঠকের কাছে সংবাদ, সংবাদের পেছনের ঘটনা পৌঁচ্ছে দিয়েছে। এজন্যই একবছরে পাঠকের আস্থা অর্জন করে দেশসেরা অনলাইন পোর্টালের সারিতে জায়গা করে নিয়েছে ঢাকা পোস্ট। বক্তারা ঢাকা পোস্টের এ যাত্রা অব্যাহত থেকে সব জায়গায় আলো ছড়াবে এমনি আশা করেন বক্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল প্রমুখ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন জেলা উদীচীর সংগীত শিল্পী অ্যড. প্রসেনজিৎ দে, নাহিদ আল নেওয়াজ, অন্নপূর্না দে দিয়া, চাঁদনী আক্তার। এছাড়াও কবিতা আবৃত্তি করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মাদ জাকির হোসেন।
সাংস্কৃতিক পরিবেশনার পরে করোনাকালে সমাজ সেবায় অবদানের জন্যে সামাজিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠকদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পৌরসভার মেয়র নাদের বখত।

  • [১]