- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে দৈনিক আমাদেরসময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে দৈনিক আমাদেরসময় এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক আমাদেরসময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখ্ত, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ কান্তি দে, দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান। আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ উপস্থিত অতিথিগণ।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক সুখেন্দু সেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, দৈনিক সময়েরআলোর জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি অ্যাড. একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি অ্যাড. এআর জুয়েল, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক স্বাধীনবাংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি আসাদ মনি, সাপ্তাহিক অগ্রযাত্রার জেলা প্রতিনিধি মো. মোশফিকুর রহমান, সুনামগঞ্জ ভয়েসডটকমের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, জাগোনিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সোহানুর রহমান সোহান, ব্যবসায়ী নুরুজ্জামান জুয়েল, উবায়দুর রহমান, আব্দুল কাহার প্রমুখ।

  • [১]