- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত ২ জনই জগন্নাথপুর উপজেলার।

এনিয়ে সুনামগঞ্জে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন। অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

  • [১]