স্টাফ রিপোর্টার
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ দৌলা আসছেন আজ শনিবার। তিনি পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আপদকালীন জরুরী ব্যবস্থায় গৃহিত প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
আজ শনিবার বেলা ১১টায় অতিরিক্ত সচিব জেলা প্রশাসকের সাথে পিআইসি কমিটি সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। সাড়ে ১১টায় স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়, দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন হাওরের ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজ বাস্তবায়ন কাজ পরিদর্শন করবেন তিনি।