স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শুক্রবার ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের রিভারভিউ থেকে বিকাল চারটায় সুরমা নদীতে নৌক ভ্রমণ শুরু হয়।
পরে সুরমা নদীর তীরে ধারারগাঁও এলাকার সুরমাভ্যালী পার্কে গিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে করেন বন্ধুসভার সদস্যরা। সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. হায়দার আলী, প্রদীপ পাল ও রনজিৎ কুমার দে, সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, আশরাফুজ্জামান বাবলু, মো. আকিক মিয়া, দিলোয়ার হোসেন, ফারজিয়া হক ফারিন, তাবাসসুম সুলতানা নওরিন, রাজীব দেব,
মো. শাহিদুর রহমান, তাহমিনা নাসির বুশরা, শফিকুল ইসলাম, আবু সাইফ খান, আসাদুজ্জামান প্রিয়ন, রুবেল পাল প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, কৌতুক, কুইজ, ধামাইল, অভিনয় পরিবেশনায় অংশ নেন কনক লাল চক্রবর্তী, তাজকিরা হক তাজিন, বাঁধন আল আজাদ, জাকের আহমদ, আরাফাত সানি, মান্না, বন্যা, বাবলা, সিয়াম ও রোদেলা প্রমুখ।