- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে বাইপাস সড়ক নির্মাণের অনুরোধ জানিয়ে ড. সাদিকের ডিও লেটার

স্টাফ রিপোর্টার
শহরের নিদারুণ স্থান সংকট থেকে ঐতিহ্যবাহী সুনামগঞ্জ শহরকে রক্ষার প্রয়োজনে বাইপাস সড়ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আধা সরকারী পত্র দিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান লেখক-গবেষক ড. মোহাম্মদ সাদিক।
গত ২৭ আগস্ট স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী এবং সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানকে তিনি এই আধাসরকারী পত্র পাঠিয়েছেন।
ড. সাদিক তাঁর পত্রে উল্লেখ করেছেন সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীর তীরে শহরটি অবস্থিত। সুরমা নদীর ভাঙনে শহরের বড় বড় স্থাপনা হুমকির সম্মুখিন। বৃটিশ আমল থেকে অদ্যাবধি একটি রাস্তাকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ শহরটি টিকে আছে।      
শুধু একটি বড় জেলা সদর হিসেবে নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব বিচারে উত্তর-পূর্ব বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা শহর হচ্ছে সুনামগঞ্জ। শহরের জনসংখ্যার সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ধারায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কমপ্লেক্স, সড়ক পরিবহনের বিপুল চাপের মূখে ট্রাফিক প্রেসার এখন জনজীবনকে স্থবির করেছে।
প্রয়োজনের কথা বিবেচনা করে এই জেলা শহরের কোর্ট ভবন পূর্বের স্থান থেকে নতুন স্থানে পরিবর্তন করা হয়েছে। পুরাতন বাস স্টেশন সরিয়ে নতুন বাস স্টেশনের স্থান নির্বাচন করা হয়েছে। পরিতাপের বিষয় এই যে, এই প্রতিটি স্থানান্তর সম্পন্ন হয়েছে স্টেশন রোড নামের একটি মূল রাস্তাকে কেন্দ্র করে। যার ফলে একদিন ¯িœগ্ধ, সুন্দর প্রকৃতির পটভুমিকায় বেড়ে ওঠা শহর সুনামগঞ্জ এখন ভাটি বাংলার ঘিঞ্জি শহরে পরিণত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ভাটি এলাকার অনেকগুলো উপজেলার বিশাল জনবলের  চাপ এসে পড়েছে এ শহরের ওপর। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন আবাসিক স্থান, যোগাযোগ অবকাঠামো, হাসপাতাল, স্কুল-কলেজ স্থাপন এমনকি একটি সুপরিসর শহীদ মিনারের জন্য উপযোগী জায়গার অভাব এ শহরের মানুষের মর্মপীড়ার কারণ হয়েছে।
সুনামগঞ্জের মত এই গুরুত্বপূর্ণ শহরের এক পাশে সুরমা নদী যার ভাঙনের ফলে এমনিতেই এ শহর হুমকির সন্মুখিন, অন্য দিকে দেখার হাওরের বিস্তীর্ণ এলাকা। এমতাবস্থায় এই ঐতিহ্যবাহী শহর রক্ষার স্বার্থে এখনই সুনামগঞ্জের দক্ষিণ দিক থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক থেকে পূর্ব দিকের আমবাড়ি বাজার পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে নি¤œবর্ণিত সমস্যাসমূহের সমাধান হতে পারে।
আধা সরকারি পত্রে প্রস্তাবনা আকারে তিনি উল্লেখ করেন:
শহরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের একটি পয়েন্ট থেকে হাওরের উঁচু জায়গাগুলো যা স্থানীয় ভাষায় ‘জাঙ্গাল’ নামে পরিচিত সেগুলোকে চিহ্নিত করে সুনাসমগঞ্জ-সিলেট সড়ক থেকে একটি বাইপাস সড়ক সুনামগঞ্জের দক্ষিণ-পূর্ব দিক থেকে আমবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায়।’
চিঠিতে বলা হয়- উপর্যুক্ত এই বাইপাস সড়ক সুনামগঞ্জ শহরের জনসংখ্যা ও যানবাহনের চাপ কমাবে, শুধু তা নয়, তাতে শহর সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে, তাছাড়া সদর, দোয়ারাবাজার, ছাতক উপজেলার অনেক মানুষ সুনামগঞ্জ শহর স্পর্শ না করেই জেলার অন্যান্য উপজেলাসহ সিলেট এবং ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

  • [১]