স্টাফ রিপোর্টার
বাংলাদেশের ক্রিকেটে সেরা বোলার খুঁজে বের করার জন্য বিপিএল এর টিম সিলেট সিক্সার্স এর আয়োজনে সুনামগঞ্জে বোলার হান্ট ক্যাম্পেইন ‘ফিউচার সিক্সারস’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলার ১৮ হতে ২৫ বৎসর বয়সী ক্রিকেট বোলারদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। এখান থেকে ১০ জন
সেরা বোলারকে প্রাথমিকভাকে চূড়ান্তপর্বের জন্য বাছাই করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্স দলের সহকারী কোচ এ কে মাহমুদ ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।
আয়োজকরা বলেন- সিলেট সিক্সার্সকে শক্তিশালী করতে এবং বিভাগ থেকে নতুন বোলার বের করতেই এই আয়োজন, এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে বেরিয়ে আসবে নতুন প্রতিভা।
এর আগে মৌলভীবাজার ও হবিগঞ্জে বোলার হান্ট ক্যাম্পেইন ‘ফিউচার সিক্সারস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।