- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে মেধাবী শিক্ষার্থী খুন- অজ্ঞাতনামা আসামী দিয়ে মামলা

স্টাফ রিপের্টার
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অনিক চন্দ্র ব্রহ্মের খুনের মোটিভ এখনো উদ্ধার হয় নি। মঙ্গলবার রাতে অনিকের বাবা প্রদীপ চন্দ্র ব্রহ্ম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে মামলা দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তারও করতে পারে নি।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বুধবার সন্ধ্যায় বলেছেন, ঘটনাটি নিবিরভাবে তদন্ত করছে পুলিশ। যেহেতু ঘটনাটি দিনের বেলা হয়েছে পুলিশ এই খুনের রহস্য বের করতে পারবে বলেই মনে করছেন পুলিশ সুপার।
এদিকে, নিহত শিক্ষার্থীর মহল্লার লোকজন মনে করছেন, অনিকের মোবাইল ফোন, ওই সময়ে এই এলাকা দিয়ে কারা কারা আসা যাওয়া করেছে, কালেক্টরেটের সিসি ক্যামেরা এসব কিছু যাচাই করলেই হয়তোবা অনিকের খুনের রহস্য বের হতে পারে।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক চন্দ্র ব্রহ্মকে (১৭) নির্মম ভাবে হত্যা করে লাশ রাখা হয়েছিল নির্মাণাধীন সুনামগঞ্জ কোর্ট ভবনের নীচতলায়। রোববার দুপুর ১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ রোববার বিকাল সাড়ে ৪ টায় অজ্ঞাত হিসাবে ওই কিশোরের লাশ নির্মাণাধীন সুনামগঞ্জ কোর্ট ভবনের নীচতলা থেকে উদ্ধার করে।

  • [১]