স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউট সদর দপ্তর থেকে প্রেরনকৃত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক, সাবান সহ ব্যাক্তিগত সুরক্ষা নিশ্চিত সামগ্রী তুলে দিলেন সুনামগঞ্জ জেলা রোভার স্কাউট সম্পাদক মোহাম্মদ আবু নাসের।
এসময় উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার প্রান গোপাল দত্ত, যুগ্ম সম্পাদক রায়হান উদ্দীন, ডি.আর.এস.এল. এ আহসান রাজিব, কর্ণিকার মুক্ত রোভার স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মাহবুব, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল. ও সম্পাদক বিপ্রজীত তালুকদার, জেলা রোভার এর সিনিয়র রোভারমেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ লুৎফুর রহমান, জাগরণী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট অমিত রায়, সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আব্দুল কাইয়ূম, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সাজিদুর রহমান জয়, মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আলী আহনাফ অনি, দিরাই সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোঃ শরীফ আহমেদ রব্বানী, পৌর ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোঃ ফারিয়াজ আহমেদ প্রমুখ।
এসব রোভার দলের প্রতিটা সদস্যদের জন্য সামগ্রী সমূহ ইউনিট সমূহের রোভার মেটদের হাতে তুলে দেন।
জেলা রোভার স্কাউট সম্পাদক শাহ আবু নাসের বলেন, স্কাউট সদস্যদের ব্যাক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্কাউট এর সদর দপ্তরের প্রতিটা নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জরুরী সাড়া প্রদান করার জন্য ২৫ জন রোভারের একটি টিম গঠন করা হয়েছে।