স্টাফ রিপোর্টার
পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১ টায় সুনামগঞ্জে সুরঞ্জিতের মরদেহ নিয়ে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে সোয়া ১ টায় সুরঞ্জিত সেনের লাশ সুনামগঞ্জে নিয়ে আসা হয়। তাকে একনজর দেখার জন্য হাজারো মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জে জেলার সকল উপজেলা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে। শ্রদ্ধা নিবেদনের শুরুতে মুক্তিযুদ্ধের সংগঠক সুরঞ্জিত সেনকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সুনামগঞ্জ প্রথমে তাঁর মরদেহ পুলিশ লাইনস
মাঠে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী মঞ্চে সুরঞ্জিতের মরদেহে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনসহ সর্বস্তরের হাজারো মানুষ। শ্রদ্ধা নিবেদনের সময় অনেককে অশ্রু সংবরণ করতে দেখা গেছে। 
সুরঞ্জিত সেনের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।
সুরঞ্জিত সেনের মরদেহের ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সরকারি, আধাসরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পৃথকভাবে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় যুবলীগ, কেন্দ্রীয় কৃষক লীগ, জেলা বিএনপি,জেলা জাতীয় পাটি, জেলা জাসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা আইনজীবী সমিতি, জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা কৃষক লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা শেখ রাসেল পরিষদ, জেলা যুব মহিলা লীগ, জেলা যুবদল, বঙ্গবন্ধু জেলা সৈনিক লীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাবেকলীগ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাতক উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ, জামলগঞ্জ উপজেলা যুবলীগ ,ধর্শপাশা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে শ্রদ্ধা জানিয়েছেন, দৈনিক সুনামগঞ্জের খবর, জেলা স্বাস্থ্য বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স, বিএমএ সুনামগঞ্জ শাখা, জেলা ক্রীড়া সংস্থা, রেডক্রিসেন্ট সোসাইটি, আঞ্চলিক পাসর্পোট অফিস, আইনজীবী সহকারী সমিতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, জালালাবাদ এসোসিয়েশন, সদর হাসপাতাল কর্মচারিবৃন্দ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, অদ্বৈত জগন্নাথ বাড়ি, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি, শ্রী শ্রী জগ্নাথবাড়ি মন্দির কমিটি, দুর্গাবাড়ি পূজা কমিটি। এছাড়াও সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছে সিলেটের সুনামগঞ্জ সমিতি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর দেড় টায় সুনামগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ তার নির্বাচনী এলাকা শাল্লায় নিয়ে যাওয়া যায়। উপজেলা সদরের শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।