- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জে সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের সেমিনার

স্টাফ রিপোর্টার
সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের উদ্যোগে জেলার প্যারামেডিক চিকিৎসকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি রেস্ট হাউসে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. গৌতম রায়, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম। সেমিনার উপস্থাপনা করেন, আস্থা প্রকল্প জেলা কর্মকর্তা মো. রহমত আলী।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার নাজুক অবস্থার উত্তোরণ ঘটাতে সকল স্থানের প্যারামেডিকগণ তাঁদের অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণ নিয়ে দায়িত্বে অবহেলা করলে কারো উপকারে আসবে না। প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষতা অর্জন করে তা কাজে লাগিয়ে রোগীদের সেবা দিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে হবে। এ জেলার স্বাস্থ্য বিভাগ অনেকটা পিছিয়ে আছে, সেবার মান ভাল করে জেলাকে এগিয়ে নিতে হবে সকল চিকিৎসকদের।’
সেমিনারে জেলার বিভিন্ন স্থানের ২৪ জন প্যারামেডিক চিকিৎসক অংশ নেয়।

  • [১]