স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি শহরের সড়ক প্রদক্ষিণ করে।
হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির আহবায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নারীনেত্রী শীলা রায়, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যথা সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, নদী খনন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ না করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
সম্মেলনে ইয়াকুব বখ্ত বহলুলকে সভাপতি ও ওবায়দুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।