- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক মিজানুল হক সরকার, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণ।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সার্বিক কল্যাণের কাজে এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]