- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
মঙ্গলবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। এ সময় তিনি বলেন, সদর ও বিশ্বম্ভরপুরের উন্নয়নের প্রশ্নে আমি আপোষহীন। আমি বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. জসিম দ্দিন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, জেলা জাতীয় পার্টির নেতা সাইফুর রহমান শমছু, মো. মনির উদ্দিন মনির, আব্দুল কদ্দুছ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]