সুনামগঞ্জ উন্নয়ন সমিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের একটি হোটেলে শনিবার সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ উন্নয়ন সমিতির সভাপতি ডি চৌধুরী অসিত’র সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সেবুল মিয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ উন্নয়ন সমিতির সহ সভাপতি নূরুল গণি নজরুল, নিয়ন চৌধুরী কল্লোল, ফেরদৌস আলম, সাগর রায়, অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু, শামছুল হক, এমএ মুহিত, ইশতিয়াক আহমদ রূপু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল হাসিব মামুন, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহিন আজমল ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুদ্দিন আজাদ।

সভার শুরুতে সুনামগঞ্জ উন্নয়ন সমিতির সভাপতি ডি চৌধুরী অসিত ও সাধারণ স¤পাদক মো. সেবুল মিয়া পৌর মেয়র মেয়র নাদের বখত কে ফুল দিয়ে বরণ করেন।

মতবিনিময় সভায় মেয়র নাদের বখত বলেন, প্রবাসীদের সুখ—দুঃখে সব সময় তিনি পাশে থাকবেন। সুনামগঞ্জ উন্নয়ন সমিতির সকল কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সুনামগঞ্জ উন্নয়ন সমিতির সভাপতি ডি চৌধুরী অসিত সুনামগঞ্জের গুণীজনদের নামে বিভিন্ন সড়কের নামকরণের দাবি জানান।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু বলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, অসা¤প্রদায়িক চেতনার মানুষ। দুর্যোগে, দুর্ভোগে সুনামগঞ্জের আপামর জনগণের পাশে থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার সব সৃষ্টিশীল কাজে আমরা প্রবাসীদের সহযোগিতা সব সময়ই অব্যাহত থাকবে। মতবিনিময় সভা শেষে ডিনারের আয়োজন করা হয়।
