- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৈশাখী ভাতা অনুদান হিসেবে জমা দিয়েছেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তারা।
বৃহস্পতিবার বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের বৈশাখী ভাতার এক লক্ষ পঁচাশি হাজার ছয়শত বাষট্টি টাকা এ তহবিলে জমা দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৈশাখী ভাতার ১,৮৫,৬৬২/- (এক লক্ষ পচাশি হাজার ছয়শত বাষট্টি) টাকা “বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশনের কল্যাল তহবিল জমা প্রদান করা হয়েছে।

  • [১]