স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ও ছাতক মুক্ত দিবসে সংসদে উপস্থিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মঙ্গলবার সংসদে বক্তব্য রাখার সময় তিনি সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জীবনবাজি রেখে মাতৃভূমিকে হানাদার মুক্ত করে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, বাঙালি জাতি চিরদিন মনে রাখবে এই বীর সেনানীদের’।
মুহিবুর রহমান মানিকের বক্তব্যের পর ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সুনামগঞ্জবাসীদের বিজয়ের শুভেচ্ছা জানান। একই সঙ্গে ছাতকে টর্নোডোতে ক্ষতিগ্রস্ত এলাকাসহ ছাতকের জাউয়াবাজার কলেজের মাঠ ভরাট করে দেবার প্রতিশ্রুতির কথা পূনব্যক্ত করে শীঘ্রই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন।