- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ কালচারাল ফোরামের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ কালচারাল ফোরামের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক রিপন চন্দের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আতম সালেহ। এসময় সংগঠনের সদস্য এবং সংস্কৃতিনুরাগীরা উপস্থিত ছিলেন।
পুরাতন শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন শিল্পকলা
একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, শান্তিময় ভট্টাচার্য্য, শাহাবউদ্দিন আহমেদ, দিপায়ন চৌধুরী, সন্তোষ কুমার চন্দ, শাহীন বখ্ত, সুভাস উদ্দিন, অলক ঘোষ চৌধুরী, তুলিকা ঘোষ চৌধুরী প্রমুখ।

  • [১]