স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আজকের (শুক্রবার) কর্মচারী নিয়োগ (তুলনা সহকারি, রেকর্ড কিপার, স্টোর কিপার, হিসাব রক্ষক ও ডেসপাচ সহকারি পদে) চাকুরী প্রার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নিয়োগ ও পদোন্নতির বাছাই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো গেছে।
ওই নোটিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী নিয়োগ কার্যক্রমকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন (১৩৮৬৭/২০১৬ নং) দায়ের হওয়ার প্রেক্ষিতে আদালত গত ৭ নভেম্বর হতে পরবর্তী ৩ মাসের জন্য নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করেছেন।
সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নিয়োগ ও পদোন্নতির বাছাই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অত্র আদালতের কর্মচারী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হল।